জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী মন্তেশর আলী পাখি মিয়ার নামাজে জানাজা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় হবিবপুর-কেশরপুর ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেন মরহুমের বড় ভাই সিরাজুল ইসলাম। জানাজায় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সমাজসেবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার বহু লোক উপস্থিত ছিলেন।