জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকার বাসিন্দা আব্দুর রহিমকে শুক্রবার রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি গত সপ্তাহে বেইন স্টোক আক্রান্ত হয়েছিলেন।
আব্দুর রহিম শিক্ষকতার পাশাপাশি এলাকার শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন। তিনি ১৫ বছর জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
শিক্ষক আব্দুর রহিমের বড় ছেলে অ্যাড. জিয়াউর রহিম শাহিন বলেন, ‘৭-৮ দিন আগে বাবার বেইন স্টোক করেছিল। শুক্রবার শরীর অবস্থায় আরো অবনতি হলে চিকিৎসারা তাকে আইসিইউতে রেখেছেন।
এসময় তিনি পরিবারের পক্ষে বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।