- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের বাবরু মিয়ার ইন্তেকাল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের হাজী বাবরু মিয়া (৯০) বৃহস্পতিবার বিকাল ৩ টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…..রাজেউন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৬ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে দশটায় প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য মরহুম বাবরু মিয়া দৈনিক সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার এনামূল হক রেনুর শ্বশুর।
মরহুমের মৃত্যুতে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

  • [১]