স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁ ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন কর্মসূচির কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আদালত। রোববার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন।
ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদ্যাপনের জন্য ২৫ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আফম জিয়াউল হোসেন বাদি হয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি শতবর্ষ উদ্যাপন পরিষদ ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে একটি স্বত্ব মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন পাইলগাঁও পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয় ১৯২৬ ইংরেজি সনে প্রতিস্ঠিত হয়। কিন্তু ১৯৮০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সামনে গেইটে বিদ্যালয় প্রতিষ্ঠার সন ১৯১৯ লেখা রয়েছে। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন প্রয়াত জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী’র পরিবারের পক্ষ থেকে স্মৃতি ও প্রতিতী নামে প্রকাশিত বইয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল ১৯২৬ ইংরেজি লেখা রয়েছে। এজন্য শতবর্ষ উৎসব উদ্যাপন স্থগিত রাখতে নির্দেশনা চান তিনি। আদালত শতবর্ষ উদ্যাপনের উপর সাময়িক স্থিতাবস্থা দেন। একই আদালত গত মঙ্গলবার উভয়পক্ষের শুনানী শেষে এই স্থিতাবস্থার আদেশ বাতিল করেন।
এই আদেশের বিরুদ্ধে আজ রোববার জেলা জজ আদালত ২(২০২০)’এ বিবিধ আপিল করেন বাদী। আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শতবর্ষ উদ্যাপনে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। বিবীদের ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।
বাদী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায় ও অ্যাডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন।