জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সোমবার বিকেলে রৌয়াইল উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা সভায় সংগঠনের সভাপতি আসরাছুজামান বাদশার সভাপতিত্বে ও আব্দুল ওয়াহাব লকুদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী নুরুল ইসলাম, সমাজসেবক আব্দুল ওয়াদুদ, আব্দুস সালাম, ইউপি সদস্য নাজমুল হক, শাহানশাহ, রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাচ্ছু মিয়া, সহ-সভাপতি মাহবুব হোসেন মিটু, মঞ্জুরুল হাসান দুলন, মকবুল ইসলাম,শিপন মিয়া, আবুল কাশেম, কামরুল হাছান, সাজিদুর রহমান তুহিন, প্রবাসী মিনহাজ মনজু, তৈয়বুর রহমান মিঠু, সুমন মিয়া, এমরান হোসেন, সবুজ মিয়া, মিসবা আহমদ, মিটু মিয়া, তোফায়েল আহমদ প্রমুখ।