জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ ভোট সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একাটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন সকল প্রস্তুুতি শেষ করেছে। অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রেগুলোতে বাড়তি নিরাপত্তা রয়েছে। আট জন ম্যাজিষ্ট্রেটের নের্তৃত্বে র্যাব, বিজিবি স্টাইকিং ফোর্স হিসেবে প্রতিটি কেন্দ্র এলাকায় টহল দিবে। প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ ও দুই জন আনসার দায়িত্বে থাকবে।
গত কয়েকদিন সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও গ্রাম অঞ্চলঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার চেয়ারম্যান পদে সাত ইউনিয়নের ৩৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তন্মেধ্যে যুক্তরাজ্য প্রবাসী প্রার্থী হয়েছেন ১৮ জন। যে কারণে নির্বাচনে শুরু হয়েছে কালো টাকার খেলা। একক প্রার্থীর নির্বাচনী ব্যয় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও আশংকা করছেন নাগরিকরা। সাত ইউনিয়নের মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার উচ্চ আদালতের স্থগিতাদেশে রানীগঞ্জ ইউনিয়ন নির্বাচন স্থগিত রয়েছে। উপজেলার ছয় ইউনিয়নে ৭১টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৩১টি। প্রতিটি ইউনিয়নে প্রার্থীদের পক্ষে চলছে কালো টাকার খেলা।
কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫জন। তন্মেধ্যে এ ইউনিয়নে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কিছু কিছু ইউনিয়নে নৌকা ও ধানের শীষের লড়াইয়ের সম্ভাবনা থাকলেও অধিকাংশ ইউনিয়নে আওয়ামীলীগ প্রাথীদের সাথে দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের লড়াই হবে।
১নং কলকলিয়া আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বিপক কান্তি দে দিপালের নৌকা প্রতীকের সাথে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাসিমের (চশমা) প্রতীকের মধ্যে। এছাড়াও বিএনপির প্রার্থী রফিক মিয়া (ধানের শীষ) প্রতীক নিয়ে মূল লড়াইয়ে আসার চেষ্টা করছেন। এ ইউনিয়নে ৪৬ টি গ্রাম রয়েছে। পুরুষ ভোটার রয়েছে ৯৯৩১ ও মহিলা ভোটার রয়েছেন ১০,০৮৬। এ ইউনিয়নে মোট কেন্দ্র সংখ্যা ১১, তন্মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২টি।
পাটলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক এর (আনারস) প্রতীকের সাথে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়ার (নৌকা) মুল লড়াই হবে। ৪৮টি গ্রাম নিয়ে পাটলী ইউনিয়ন অবস্থিত। এখানে পুরুষ ভোটার ৬৪৪৭ ও মহিলা ভোটার ৬৫২৫জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে তিনটি।
হাওর অধ্যুষিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়ার নৌকা প্রতীকের সাথে মুল লড়াই অবতীর্ণ হয়েছেন ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হারুণ রাশীদ। এ ইউনিয়নে ২৯টি গ্রাম রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯টি টি। পুরুষ ভোটার ৭৭৭৯ ও মহিলা ভোটার ৮১৬১ জন। অপর প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন বিএনপির আব্দুল রব (ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া মোটর সাইকেল)
রানীগঞ্জ ইউনিয়নে শেষ মুহূর্তে উচ্চ আদালতের স্থগিতাদেশে নির্বাচন বন্ধ রয়েছে।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যন পদে প্রার্থী হয়েছেন ৬ জন। এখানে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান এর (নৌকা) প্রতীকের সাথে বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ মোচ্ছাব্বির এর (ধানের শীষ) প্রতীকে মুল লড়াই হবে। এ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্র্থী তৈয়ব মিয়া(আনারস) লড়াইয়ে আসার চেষ্টা করছেন।
ইউনিয়নের ৩৫টি গ্রাম রয়েছে। ভোটার রয়েছেন পুরুষ ৭৭২৫ মহিলা ভোটার ৭৭৫১। ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ছয়টি।
আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এখানে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানী (নৌকা) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইয়ুব খান এর (চশমা) মধ্যে মূল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মদরিছ মিয়া লড়াইয়ে আসার চেষ্টা করছেন। ৬৫টি গ্রাম নিয়ে ইউনিয়নের অবস্থান। তন্মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮৯২৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ৮৯১৭জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫টি। এ ইউনিয়নে অন্যান্য প্রার্থীরা হলে বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম( ধানের শীষ) বিদ্রোহী প্রার্থী এজাজুল ইসলাম( ঘোড়া)।
পাইলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৭জন। তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আপ্তাব উদ্দিন এর নৌকা প্রতীকের সাথে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলী আফজলের(মোটর সাইকেল) লড়াই হতে পারে। ইউনিয়নের ৪৭টি গ্রাম রয়েছে। পুরুষ ভোটার ৯২৯১ ও মহিলা ভোটার ৯৫৩৪জন। ঝুকিঁরূর্ণ ৬টি কেন্দ্র।
জগন্নাথপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আটজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে ভোটারদের অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান নিশ্চিত করতে প্রস্তুুত রয়েছেন।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনাসারের পাশাপাশি স্ট্রাইকিংফোর্স হিসেবে র্যাব ও বিজিবি টহলে থাকবে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা রয়েছে।