- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে নাম পরিচয় বিহীন এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। আনুমানিক ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জগন্নাথপুর পৌর শহরের নিউ ভাই ভাই রেস্টুরেন্টে এসে পানি খেয়ে চা খাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান। এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
নিউ ভাই ভাই রেস্টেুরেন্টের পরিচালক জুনায়েদ আহমদ সজল জানান, আমাদের রেস্টুরেন্টে বৃদ্ধ লোকটি অজ্ঞান হওয়ার পর আমরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। হতভাগ্য ব্যক্তির পরিচয় না পাওয়ায় আমরা এলাকায় মাইকিং করে জানাচ্ছি। কেউ সন্ধান পেলে দ্রুত জগন্নাথপুর থানায় যোগাযোগ করতে অনুরোধ করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরসালিন জানান, লোকটির সাথে কাপড় ছিল। তাতে মনে হচ্ছে তিনি কোন কর্মজীবী লোক হতে পারেন। কাজের সন্ধানে জগন্নাথপুরে আসতে পারেন। এখন পর্যন্ত হতভাগ্য ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

  • [১]