জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চিতলি-ফতেপুর নামক স্থানে অবৈধ ব্যাটারিচালিত অকোরিকশার চাপায় গতকাল শুক্রবার বিকেল এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশুর নাম তামান্না বেগম (৮)। সে ওই ইউনিয়নের ফতেপুর গ্রামের বজলু মিয়ার মেয়ে। শিশুটি স্থানীয় চিতলিয়া কওমি মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলের দিকে হঠাৎ করে একটি বেপরোয়া গতিতে ছুটে আসা অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশু কন্যাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। চালক পালিয়ে গেছে। পরে
মেয়েটিকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।
শিশুর বাবার গ্রামের বাড়ী নেত্রকোনা জেলার বারহাট্টা থানার সাওতা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে চিতলি ফতেপুর গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছ্ন।
জগন্নাথপুর উপজেলা স্কাস্থ্য কমপেক্সের
জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: জুবায়ের আহমদ জানান, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই মেয়েটি মারা গেছে। জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।