- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শশাংক বিজয় চৌধুরী আর নেই

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরে জগন্নাথপুর গ্রামের প্রবীণ ব্যক্তি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শশাংক বিজয় চৌধুরী (১০০) আর নেই। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে বাসুদেব বাড়িস্থ নিজ শ্মশানঘাটে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তিনি জগন্নাথপুর রাজ্যের শেষ রাজা বিজয় মানিকের ধর্মগুরু জগন্নাথ মিশ্রের পূজারী ব্রাহ্মণদের বংশধর ছিলেন।  মৃত্যুকালে তিনি এক ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বীরেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু, পূজা উদযাপনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রনব বণিক, সাংগঠনিক সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।

  • [১]