জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয় হয়।
রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের দেশে-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ওই বিদ্যালয়ের ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের নগদ ২৫ হাজার টাকার করে এক লাখ টাকা সম্মাননা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।
প্রাক্তন ছাত্র আব্দুল বাছিদ সজলু’র পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছ, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মো. আব্দুল হাকিম, মো. জালাল উদ্দিন ও রাধিকা রঞ্জন দাস চকদার।
এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রফিকুল ইসলাম খসরু, শাহজাহান সিরাজী, জামাল উদ্দিন, মুক্তাদির আহমদ মুক্তা, আমিরুল হক বাবলু, আসমা বেগম রুবি, অ্যাডভোকেট বনশ্রী দাস অপু, নাজমুল হক, মাহবুব হোসেন মিঠু, আসরাফুজ্জামান বাদশা, সাইফুল রহমান রানা প্রমুখ।