- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে অশ্লীল যাত্রানুষ্ঠান বন্ধের দাবিতে বিক্ষোভ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে আনন্দমেলার নামে অশ্লীল যাত্রানুষ্ঠান বন্ধের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। রবিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নবাসীর ব্যানারে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ইউপি সদস্য মুক্তার মিয়ার সভাপতিত্বে ও আজমল হোসেন মিঠু’র পরিচালনায় প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন জালালী, ইসলাম উদ্দিন, রাশিদ আহমদ মুরাদ,   রাহুল ইসলাম, শাহিন মিয়া প্রমুখ।
এলাকাবাসী জানান,  রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারের ফেরিঘাটের পশ্চিমপাড়ে তিনদিনব্যাপী আনন্দ মেলার নামে অশ্লীল  যাত্রানুষ্ঠান জুয়ার আসর, মদ, গাজাঁ সেবকসহ অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে।  শুক্রবার রাত থেকে এসব অনৈতিক কার্যকলাপ চলছে। স্থানীয় এলাকাবাসী আনন্দ মেলার নামে অশ্লীল যাত্রানুষ্ঠান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করে আসছে।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন জানান, লিখিত অনুমতি নিয়ে মেলা চলছে। তবে মেলায় অনৈতিক কার্যকলাপের কোন অভিযোগ পাইনি।

  • [১]