- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে অশ্লীল যাত্রানুষ্ঠান পণ্ড

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর জগন্নাথপুরে মেলার নামে অশ্লীল যাত্রানুষ্ঠানে পন্ড করে দিয়ে পুলিশ। বৃহস্পতিবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরছালিনের নেতৃত্বে পুলিশ অশ্লীল যাত্রানুষ্ঠান প- করে দেয়। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামে একটি মহল ৩ দিন ব্যাপি মেলার নামে অশ্লীল যাত্রানুষ্ঠানের আয়োজন করে। বুধবার থেকে এ সব অনৈতিক কার্যক্রম শুরু হয়। পুলিশ রাতে একবার মেলার নামে অসামজিক কার্যক্রম বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর আবার শুরু হয় তাদের অনৈতিক কার্যক্রম। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরছালিনের নেতৃত্বে বিপুল সংখ্যাক পুলিশ ঘটনাস্থলে পৌছে মেলার নামে অশ্লীল       
যাত্রানুষ্ঠানের উচ্ছেদ করে দেয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরছালিন জানান, মেলার নামে অসামাজিক কার্যক্রম চালানোর চেষ্টা করায়  আমরা তা প- করে দিয়েছে। এবং আবারও কেউ যদি এমন অনৈতিক কার্যকলাপের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।  প্রসঙ্গত, মেলার নামে অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে গত কয়েকদিন ধরে এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসুচি পালন করে আসছিলেন।  

  • [১]