জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুন, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফখর উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এস.আই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের হলিকোনা বাজার থেকে ফখর উদ্দিনকে গ্রেতার করে। এ সময় তার নিকট থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার এস.আই সাইফুল আলম জানান, গ্রেফতারকৃত ডাকাত ফখর উদ্দিনের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। ২০০৩ সালে আইড়াকালি গ্রামে ডাকাতি করতে গিয়ে যুক্তরাজ্য প্রবাসি হাজী সুলতান মিয়াকে খুন করে। ২০০৪ সালের অপর একটি অস্ত্র মামলায় ১০ বছর সাজা ভোগ করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃত ডাকাত ফখর উদ্দিনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় এসআই সাইফুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে থানার অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।