জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সিলেট র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে।
শনিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে অভিযান চালিয়ে মৃত. কুতুব উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২৭) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে একটি বিদেশী তৈরী রিভলবার উদ্ধার করা হয়েছে। পরে তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।