- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং-অকারণে বের হলে কঠোর ব্যবস্থা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ায় আবারো আহ্বান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, জনসমাগম এড়াতে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। এর ব্যতয় হলে আমরা বাধ্য হব আইন প্রয়োগ করতে। এসময় সিলেট সেনা নিবাসের মেজর মো: আখনুক বিল্লাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন কে সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করছেন। আমরা সকলের সহযোগিতা নিয়ে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই।
মেজর মো: আখনুক বিল্লাহ বলেন, অহেতুক কাউকে হয়রানী করা হবে না। তবে সরকারি নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি জনসাধারণের প্রতি আহবান জানান।

  • [১]