- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার প্রমুখ।
এর আগে বুধবার প্রথম পর্যায়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই পর্বের প্রশিক্ষণে ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

  • [১]