জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার উপনিবার্চনে মেয়র প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী প্রতীক নৌকার সমর্থনে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া এবং যুগ্ম সম্পাদক লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সচিব আবুল হাসনাত, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্যে মাহমাতুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আওয়ামী লীগ নেতা আকমল খান, নুরূল হক, ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মিয়া, পৌর আওয়ামী লীগের প্রচার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, গিয়াস উদ্দিন, মীনা রানী পাল, নার্গিস ইয়াসমিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল, সহসভাপতি কল্যান কান্তি রায় সানি প্রমুখ।
সভায় বক্তরা বলেন, আওয়ামী লীগ দেশ ও জাতির উন্নয়নে কাজ করে। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে এক বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। সরকারের ধারাবারিক উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার জন্য সভায় আহবান জানানো হয়।