জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
নতুন আক্রান্তরা হলেন জগন্নাথপুর পৌরপয়েন্ট এলাকায় দুইজন এবং ইকড়ছই এলাকায় একজন।
গত মঙ্গলবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। এরমধ্যে নতুন ৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২৫ জন। অপর আক্রান্ত ১১ জন হোম আইসোলেশনে আছেন।