জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পল্লীতে অগ্নিকান্ডের ঘটনায় চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই গ্রামের ফুল মিয়ার বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা চালান। ঘন্ট্যাব্যাপি প্রাণপণ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষণে টিনসেটের চারটি ঘর আগুনে পুড়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।