- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে আরও চারজনের করোনা শনাক্ত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন আক্রান্ত চারজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
আক্রান্তরা হলেন পৌরসভার ইনাতনগরে একজন, কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় একজন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমধল গ্রামে একজন এবং পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামে একজন।
গত মঙ্গলবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৩১ জন। এরমধ্যে নতুন ৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১১৬ জন। অপর আক্রান্ত ১৫ জন হোম আইসোলেশনে আছেন।

  • [১]