জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে নতুন আক্রান্ত ৫ জন কে হোম হোম আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের কে প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবার লোকজন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনার পাশাপাশি আশপাশ কে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন। আক্রান্তরা হলেন, পৌরশহরের ডাক বাংলো এলাকায় একজন, বাসুদেব বাড়ী এলাকায় দুইজন এবং বটেরতল এলাকায় দুইজন।
গতকাল বুধবার ( ১ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
এসব তথ্যের সত্যাতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর বলেন, নতুন শনাক্ত ৫ জন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তিনি জানান, জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ৮৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেলে ৬১ জন।