জগন্নাথপুর অফিস
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস সংক্রমন পরীক্ষার জন্য আরো একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে শনিবার। এর আগে ওমানপ্রবসীসহ আরো দুইজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতি উপজেলা থেকে দুজনের নমুনা সংগ্রহ করার কথা সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা গত বৃহস্পতিবার দুটি কিট পেয়ে দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করেছি। গতকালও ৩৮ বছর বয়সী আরেক জনের নমুনা সংগ্রহ করা করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে তাদেরদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ আছে কীনা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার উপজেলা সদর থেকে দুইজনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে একজন ওমান প্রবাসী পুরুষ। যার বয়স ৪০ বছর । অপরজন নারী। যার বয়স ৩০ বছর। দুইজনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন প্রতিবেদন পাওয়া যায়নি।