- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক অধিবাসী দিবস উপলক্ষে সোমবার বেলা ১১টায় পৌরশহরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেচ্ছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, থানার এসআই হাবিবুর রহমানসহ সরকারী কর্মকর্তা কর্মচারী অংশ নেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • [১]