- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে আ.লীগ নেতা হিরন মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ হিরণ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার হারুন রশিদ  হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শোকসভার        আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্য্যালয়ে স্মৃতি সংসদের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সঞ্জীব কুমার রায় ও শশী কান্ত গোপের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দে, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাঈন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, রুমেন আহমদ, আব্দুল মুকিত প্রমুখ। সভায় মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান, বণিক সমিতির সহ-সভাপতি জাহির উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, যুবলীগ নেতা এম ফজরুল ইসলাম, আব্দুল মতিন, কয়েছ রশিদ, কামরুল বক্স প্রমুখ।

  • [১]