- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ইউএনওকে বিদায় সংবর্ধনা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরকে উপজেলা স্কাউটস কমিটির উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা স্কাউটস’র সহ-কমিশনার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহেরের সভাপতিত্বে ও  উপজেলা স্কাউটস’র সম্পাদক শিক্ষক এমরান মিয়ার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,     
উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা,সহ-সভাপতি ধীরেন্দ্র তালুকদার, সহ কমিশনার কাজল বণিক, মনিরুল ইসলাম, উপজেলা স্কাউটস এর কাব শাখা সভাপতি সেলিনা বেগম, শিক্ষক সাইদুর রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটস’র সহ কমিশনার শিক্ষক সাইফুল ইসলাম রিপন। পরে সংবর্ধিত অতিথিকে সন্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা স্কাউটস কমিটির নেতৃবৃন্দ।  

  • [১]