- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ইউপি আ.লীগ সভাপতি গ্রেপ্তার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়েনেব সৈয়দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জগন্নাথপুর থানার একদল পুলিশ সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্তে কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ফয়জুল ইসলামের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সৈয়দপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসানের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দুই পক্ষের লোকজন গত রবিবার বিকেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ধাওয়াধাওয়ির ঘটনায় পুলিশ ৫ আগস্ট আবুল হাসানের পক্ষের সাইদুল হক কে একটি বন্দুকসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

  • [১]