জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জামিনে মুক্ত হয়েছেন। রবিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তৃতীয় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। চেয়ারম্যান মাহবুবুল হক শেরিনের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৮ সেপ্টেম্বর সিলেট মেট্রো ও ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টে সিআইডির একটি দল উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সিলেট শহরের একটি আবাসন প্রকল্পের পরিচালকের দায়ের করা মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তাকে প্রেপ্তার করা হয়।