- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যানসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে নতুন করে আরো জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৭ জনের মধ্যে ৫ জন পৌরসভার বাসিন্দা। এরমধ্যে পৌর শহরের ডাক বাংলো এলাকায় ২ জন, বটেরতল এলাকায় ১ জন, কামাল কমিউনিটি সেন্টার এলাকায় ২ জন, কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের ১ জন এবং দোস্তপুর গ্রামে ১ জন। আক্রান্তদের মধ্যে একজন ইউপি চেয়ারম্যান রয়েছেন।

আজ শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুস সাদাত এর নেতৃত্ব একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে স্বাস্থ্যবার্তা প্রদান করে আশপাশ এলাকার লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানান, গতকাল বৃহস্পতিবার (১৮জুন) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথপুরে মোট করোনা রোগীর সংখ্যা ৬২ জন। এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর বলেন, নতুন আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

  • [১]