জগন্নাথপুর অফিস
আগামী ২৮ মে জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম রবিবার ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের দলীয় মনোনিত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। প্রার্থীরা হলেন কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, পাটলী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা আরশ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউনিয়নে শাহ আবু ঈমানী ও পাইলগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আপ্তাব উদ্দিন। রানীগঞ্জ ইউনিয়নে দলীয় প্রার্থীতা চূড়ান্ত হয়নি।
জগন্নাথথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু কেন্দ্রীয় মনোয়ন বোর্ডের সিদ্ধান্তর সত্যতা নিশ্চিত করেছেন।