জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম, মোতওয়াল্লী, পুরোহিত ও মন্দির কমিটির নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলার সব মসজিদের ইমাম, মোতওয়াল্লী, মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সেবায়েতদের নিয়ে রবিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও উপজেলা ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুহিবুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বীরেন্দ্র কুমার দে, মোতওয়াল্লী আব্দুল কাইয়ুম মশাহিদ। সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল রাজ্জাক, মাওঃআব্দুল মালিক, মাওঃশাহিনুর মিয়া, মোতওয়ালী আফছর উদ্দিন ভূঁইয়া, মাওলানা আল আমিন প্রমুখ। সভায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমাম, মোতওয়াল্লী, পুরোহিতদের কে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা সৃষ্টি করতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।