জগন্নাথপুর প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা তোফায়েল আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
ইসলামি ফাউন্ডেশন জগন্নাথপুরের মডেল কেয়াটেকার মুহিবুর রহমানের সভাপতিত্বে ও আশরাফ আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, মসজিদ ভিত্তিক প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষক সমিতির সভাপতি মাও. ইমরুল হক, মসজিদ ভিত্তিক গণশিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন জালালী, সংবর্ধিত অতিথি তোফায়েল ইসলাম চৌধুরী প্রমুখ। পরে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় সংবর্ধিত অতিথি ইসলামী ফাউন্ডেশন অফিসে একটি কম্পিউটার প্রদানের ঘোষণা দেন।