জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার মুনসুর আলীর পুত্র লিয়াকত (২৪) ও আজমিরিগঞ্জ থানার শিবপাশা গ্রামের আব্দুল হারিছের মেয়ে শিপন বেগম (২৪)। বুধবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত লিয়াকত পৌর এলাকার ইসলামপুর আলখানাপাড় গ্রামে বসবাস করে আসছে।
অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ জানান, শিপন বেগম ও লিয়াকত মাদকসেবী। এর মধ্যে শিপন বেগম অনেকদিন ধরে পৌর এলাকায় অসামাজিক কাজ চালিয়ে আসছিল। গোপন তথ্যে’র ভিত্তিতে আলখানার স্লুইচ গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করি। এসময় ২ পিস ইয়াবা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। আদালতের মাধ্যমে দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।