জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ ইয়াবা-গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, সোমবার রাতে থানার এএসআই আফছার আহমদের নেতৃত্বে পুলিশ পৌর শহরের জগন্নাথপুর নোয়াহাটি এলাকার মৃত ছোয়ার আলী ছেলে রুমান হোসেন ওরফে টনিক (৩২) কে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। একই
রাতে এসআই মো. গোলাম মোস্তফা এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের মৃত আখছুল মিয়ার ছেলে এমদাদুল হক (২২)কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও থানার এসআই লুৎফুরের নেতৃত্বেএকদল পুলিশ উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে সাইদুর রহমান সাদ্দাম (২৮)কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।