জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ইয়াবাসহ নুর মিয়া নামের (২৩) এক মাদকসেবীকে আটক করা হয়েছে। আটক ওই যুবক জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মাঝপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে। শুক্রবার তারে হাজতে চালান করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে পৌরসভার হাসপাতাল এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর মিয়া কে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, গ্রেপ্তারকৃত যুবক একজন মাদকসেবী এবং
মাদক বিক্রেতা। তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।