- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনী সভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর এলাকার সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে লন্ডন প্রবাসী আমীর হোসেনের আয়োজনে মঙ্গলবার দুপুরে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাজসেবক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক নোমান আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে দেন      উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহমদ আলী, বিশিষ্ট নাট্যকার প্রবীণ সাংবাদিক দিলদার হোসেন, সমাজসেবক আবুল হাফিজ, আবু মনুফর, আছফর আলী, দিলু মিয়া, আনসার আলী, আবদুল হান্নান, হবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, আবদুল তাহিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সালেহা পারভীন, প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিবপুর মাদ্রাসার মাওলানা আলী হোসাইন।

  • [১]