- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের মতবিনিময় সভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের ফোকাল পার্সন অমিতাভ সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের সিলেট বিভাগীয় ফ্যাসিলিটেটর অসিম কুমার কর্মকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার প্রমুখ।

  • [১]