- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে উপজেলা ফুটবল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে উপজেলা ফুটবল এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে এসোসিয়েশনের কার্যালয়ে জাহির উদ্দিনের সভাপতিত্বে ও সালাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে শাহিন আহমদ দুদুকে সভাপতি ও আনা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা ফুটবল            এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি শায়েক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনির মিয়া ও সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া।
সভায় উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার ও প্যানের মেয়র সুহেল আহমদ, মো. রুমেন আহমদ, আবুল হোসেন, মো. আমির মিয়া, আব্দুল মুকিত, আদিল হাসানসহ খেলোয়ার বৃন্দ।
 

  • [১]