- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, এক সপ্তাহে আক্রান্ত ৫৬

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে সংক্রমিত হয়েছেন ৫৬ জন। এদিকে দিনদিন সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে মানুষের মধ্যে রয়েছে চরম অনীহা। ফলে সচেতন মহলে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে।
উপজেলা স্বাস্হ্য ককমপ্লেক্সে সুত্রে জানা গেছে, গত ২২ জুলাই থেকে গত বুধবার (২৮ জুলাই) পর্যন্ত এই সাতদিনে ৫৬ জন আক্রান্ত হয়েছেন। ২২ জুলাই ১৫ জন, ২৩ জুলাই ৭ জন, ২৪ জুলাই ৭ জন, ২৫ জুলাই ৫ জন, ২৬ জুলাই ৬ জন, ২৭ জুলাই ৭ জন এবং ২৮ জুলাই ৯জন আক্রান্ত হন।
সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো জগন্নাথপুরে চলমান কঠোর লকডাউন চলছে। সরকারি নির্দেশে অমান্য করে অনেক মাস্ক ছাড়া বাহিরে অযথা ঘোরাঘুরি করছেন। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলেও অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি নামছেন না।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর বলেন, চলতি সপ্তাহে আক্রান্ত সংখ্যা বেড়েছে। তিনি জানান, জগন্নাথপুরে এখন পর্যন্ত ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৫৫ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। হোম আইসোলেশনে আছেন ৪৪ জন এবং হাসপাতালে রয়েছেন ৫ জন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, করোনার সংক্রমণ ঠেকাতে আমরা নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছি। তিনি সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা না করার অনুরোধ জানিয়েছেন।

  • [১]