জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে জাতীর পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সুচনা হয়। সকাল সাতটায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আযোজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উম্মুক্ত এ প্রতিযোগতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলার নারিকেলতলা পয়েন্ট পর্যন্ত এই ম্যারাথন প্রতিযোগিতায় হয়।
সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, জগন্নাথপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সালেহা পারভেন।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতায়, মহান মুক্তিযোদ্ধা শহীদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ মন্দিরে দোয়া প্রার্থনা, হাসপাতালে উন্নমানের খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর বিভিন্ন কর্মসুচী পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগ
সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শহরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ. যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক র্সাগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আফু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ. সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আহমদ, চিলাউড়া হলিিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গপুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহসভাপতি ফজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সহ সম্পাদক রমজান আলী ছানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারণ সম্পাদক শাহ রুহেল, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।
এদিকে মুজিববর্ষ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকায়, থানা ভবন, পৌরসভা, মুক্তিযোদ্ধা ভবন ও আওয়ামী লীগের কার্যালয়সহ সরকারী বিভিন্ন দপ্তর আলোয় আলোয় সাজানো হয়েছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুর্বন জয়ন্ত্রী পর্য়ন্ত এই বর্নিল আয়োজন থাকবে।