- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে একটি বিদ্যালয়ে পুনঃ নির্বাচনের দাবি

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ১১২নং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে ব্যাপারে অনিয়মের অভিযোগ এনে পুন:নির্বাচন দাবি করে বৃহস্পতিবার জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ’র বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্র থেকে জানা যায়, মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন প্রকার তফশিল ঘোষণা না করে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। ব্যালেট পেপার চিহিৃত হয়নি। প্রকাশ্য ভোট গ্রহণ করা হয়েছে। প্রার্থীকে   
প্রচারের জন্য ভোটার তালিকা দেয়া হয়নি। তড়িঘড়ি করে দু’দিনের মধ্যে ভোট গ্রহণ করা হয়েছে।
এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির উদ্দিন প্রার্থীর পক্ষে প্রচারনায় অংশ নেন।
অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, নিরেপক্ষ ও গ্রহণযোগ্য না হওয়ায় এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তাই নির্বাচনটি বাতিল করে এলাকায় পুন:নিবার্চন আবেদন করে মোহাম্মদপুর সেরা গ্রামের দিলাল আহমদ হোসেন এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্র পাওযার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মোহাম্মদপুর সেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।  এতে  সভাপতি পদে  গিয়াস উদ্দিন ৬ ভোট পান ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলাল হোসেন ৫ ভোট পেয়েছেন।

  • [১]