- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে একদিনে সর্ব্বোচ আক্রান্ত ১৩

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে আরো ১৩ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ২জন, আশারকান্দি ইউনিয়নে ৫জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ২জন ও বিশ্বনাথের বাসিন্দা একজন।
শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
করোনার দ্বিতীয় ধাপে গত ২৪ ঘন্টায় জগন্নাথপুরে সর্ব্বোচ আক্রান্ত সংখ্যা ছিল ১৩জন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ২৭১জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ২৪২জন, মৃত্যু বরণ করছেন ১ জন। ২৫ জন আছেন হোম আইসোলেশনে এবং ৩জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

  • [১]