জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে শাহেদা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল চারটার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রাম থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেছে। তিনি এই গ্রামের মৃত রশিদ উল্লার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রামের রহমত উল্লার পুকুরে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাইয়ুম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে নারীর মৃত্যু হতে পারে। তিনি আরো জানান, স্থানীয় লোকজন জানিয়েছেন ওই নারী মানসিক ভারসাম্যহীন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।