- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে এক ব্যক্তির আত্মহনের চেষ্টা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এক ব্যক্তি নিজ গলায় বটি দা দিয়ে কেটে গুরুত্বর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের আব্দুল গফুর (৫০) বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে নিজ গলায় ধারালো বটি দিয়ে কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে রক্তাক্ত     
অবস্থায় পরিবারের লোকজন প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. রুবেল আহমদ জানান, লোকটির শ্বাসনালি কেটে যাওয়ায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে আশংকাজনক সিলেটের প্রেরণকরা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন জানান, বিষয়টি আমার জানা নেই।

  • [১]