জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্য আইন বাস্তবায়নে বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ২ টি পোনা জাল, ১ টি কারেন্ট জাল ও প্রায় ৫০০ টি চাই উদ্ধার করা হয়েছে। পরে আগুন দিয়ে এসব অবৈধ জাল পুড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ’র নেতৃত্বে উপজেলার নলুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পোনা মাছ ধরার জালসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ শিকারি জেলেরা পালিয়ে যান। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব অবৈধ সরঞ্জামগুলো পুড়িয়ে ধংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।