জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে শেষ নির্বাচন করতে চাই। তারপর আর নির্বাচন করতে বয়সে মানবে না।’ উন্নয়নের ধারাবাহিকতা রাখতে তিনি আবারও নৌকা প্রতীকে নিজের জন্য ভোট চান। তিনি বলেন,‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠাবেন। আপনারা উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে বিভ্রান্ত না হয়ে নৌকাকে বিজয়ী করলে অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে।’
তিনি শুক্রবার বেলা দুইটার দিকে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে ২০০পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইউএনও মাসুম বিল্লাহ, থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী,পল্লী বিদ্যুতের এজিএম ইমরুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুনা মিয়া, হীরা মেম্বার, সাবেক ইউপি সদস্য আহমদ আলী।
এর এর আগে মন্ত্রী আশারকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রামে সাড়ে তিনশত পরিবারের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, আব্দুজ জহুর, উপজেলা আওয়ামী লীগ নেতা মাছুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন মিয়া প্রমুখ।