- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে এসএসসির ফলাফলে সেরা স্বরূপ চন্দ্র

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষক সংকটের মধ্যে দিয়ে বিদ্যালয়টি দুটি জিপিএ ৫ সহ শতভাগ সাফল্য অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।
বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার এসএসসি পরীক্ষায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়। তন্মধ্যে দুই জন শিক্ষার্থী জিপিএ -৫ পায়।
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী জানান, দুটি জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য লাভ করায় আমরা আনন্দিত। তিনি বলেন শিক্ষক সংকটের মধ্যে দিয়েও আমরা আন্তরিকতার সহিত পাঠদান চালিয়ে যাওয়ায় কাঙ্খিত ফলাফল এসেছে।
তিনি এ ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজাদ আলী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি এ বিদ্যালয়টি শিক্ষক সংকটে রয়েছে। আমরা বেসরকারি উদ্যাগে খন্ডকালীন শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানে সহযোগিতা করে যাচ্ছি। এবার এসএসসিতে দুটি জিপিএ ৫ সহ শতভাগ ফলাফল পাওয়ায় আমরা খুশি।

  • [১]