- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার ৩

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ ৩ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড় টার দিকে পৌরশহরের কেশবপুর বাজার থেকে ে র এস,আই আব্দুস সালাম ও এ,এসআই শাহ জামালের নেতৃত্বে পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আফির উল্লাহর পুত্র সাইম আহমদ আলী (৩২) কে গ্রেফতার করে। একই রাতে এস,আই আব্দুল কাদিরের নেতৃত্বে এজাহারভূক্ত আসামী রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর  গ্রামের চেরাগ আলীর পুত্র আব্দুল আলী (১৯) ও মৃত কলমদর আলীর পুত্র আহাদ আলী (৩৫) কে ওই গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরছালিন জানান, গ্রেফতারকৃতদের বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

  • [১]