জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে মাদক জঙ্গিবাদ বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন বিরোধী আইন শৃঙ্খলা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জগন্নাথপুর পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল হাইয়ের পরিচালনায় সভায় বক্তব্য দেন পৌর মেয়র আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, কামাল উদ্দিন, কৃষ্ণ চন্দ্র প্রমুখ।
পরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।