জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকার ভবের বাজারে মালেকা কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসি শাহ নুরুল করিম এ সেন্টার উদ্বোধন করেন। এ উপলক্ষে হীরা মিয়ার সভাপতিত্বে ও আফরাজ মিয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসি শাহ নুরুল করিম, মালেকা কমিউনিটি সেন্টারের স্বত্ত্বাধীকারী শাহ লুৎফুর রহমান, ইসলামী ব্যাংক জগন্নাথপুর উপজেলা শাখার ম্যানেজার আবুল বাশার, ভবের বাজার মাদ্রাসার অধ্যক্ষ মাও.ইমাদ উদ্দিন, সমাজকর্মী সোহেল আহমদ, ছুরত মিয়া, আব্দুল ওয়াহাব, হাসমত উল্লাহ খান, আব্দুল কদ্দুস প্রমুখ।