জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত স্বামী-স্ত্রীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত এই দম্পতি জগন্নাথপুর পৌরসভার আশিঘর এলাকার বাসিন্দা।
গত বুধবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই দুই ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, নতুন আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি জানান, জগন্নাথপুরে এ পর্যন্ত ২০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ১৯৪ জন, মৃত্যু বরণ করছেন ১ জন। ৯জন হোম আইসোলেশনে এবং ১ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।